About অতিরিক্ত একজন

কলারাজ্যের কলা গলাঃধরন করিলেই সবর্ণে পারে কি সে রুপ আকিঁতে ? শিব করিল রসাতলে গমন প্রবৃত্তির গীতিকবিতায় পরমাত্নার পলায়ন।

অবাক ভালোবাসা – রাইসাঃ হৃদয় মিক্স ৩

অবাক ভালোবাসা
শিল্পীঃ রাইসা
গীতিকারঃ গুঞ্জন রহমান
মিউজিকঃ হৃদয় খান
এ্যালবামঃ হৃদয় মিক্স ৩

অবাক ভালো লাগা ভালোবাসাতে
ছুঁয়ে দিল আমাকে
আমি গতিহারা আমি দিশেহারা
হঠাৎ ছুঁয়ে যাওয়া কাছে আসাতে
বিহবল চঞ্চল
আমি শ্রাবণের বারিধারা

ভালোবেসে মৃদু হেসে এলোকেশে দিলে ফুল
কেন বলো অগোছালো এলোমেলো তোমার চুল
না না না ভালো না এ মন নিয়ে ছেলেখেলা
তোমারও  কি মন – লাগে একেলা।।

আমার এই হাতটা ধরে চোখে চোখ রেখে
বলো তুমিও কি কথা ভোলো এ চোখ দেখে
তোমার ঐ ভালোবাসা মেঘ ঢাকা চাঁদ
উদাস দুটি চোখে চেয়ে জাগে
জীবনের সাধ

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

না – ওয়ারফেজঃ সত্য

শিরোনামঃ না
কথা ও সুরঃ শামস
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য

আগ্রহঃ ওয়ারফেজের গান

আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা
আর যত কারণে এই দ্বিধায় বাড়াবাড়ি
জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে
শুধু না না না না বলে, কর না না আসলে

না না না… কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি
থাকবেনা আর তখন আমার মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো
ভেবোনা আর না এ তোমার উৎসাহ হারাবো

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

প্রতীক্ষা – ওয়ারফেজঃ সত্য

শিরোনামঃ প্রতীক্ষা
কথা ও সুরঃ কমল
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য

আগ্রহঃ ওয়ারফেজের গান

দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নেই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেন আমারই

এক ঝিম-ধরা দিবা স্বপনে, আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি, পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা

জীবনের সব আশায়, হতাশায় আলিঙ্গনে
ঘুন ধরা স্বপ্নগুলো, সব জেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়

এক গোলক ধাঁধায় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রনয়, ভালোবাসার
প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

জনস্রোত – ওয়ারফেজঃ সত্য

শিরোনামঃ জনস্রোত
কথা ও সুরঃ শামস
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য

আগ্রহঃ ওয়ারফেজের গান

সবাই বলে, আর তুমি বলো
আর তুমি বলো, আর তুমি বলো, বলো?
সে পথ জনস্রোত করেছে অবরোধ
সেই পথ এখনও কি লাগছে ভালো?
কি লাগছে ভালো, বলো?

অবশেষে আর ভাবিনা, ভেঙ্গে সীমানা, দেখি অজানা প্রান্তর
মেঠো পথ এঁকে চলেছি, ভয় ভুলেছি, গতি হচ্ছেনা মন্থর
আঁধার এর সাথে সন্ধি, নই বন্দী, নয় ক্লান্ত এ অন্তর
এইখান থেকে ফিরবার, পিছু হটবার, কোন প্রশ্ন অবান্তর

সেই আমরাই দেখা চাইলে, আমার খোঁজে ব্যাস্ত হলে
জনাকীর্ন পথের নিরাপত্তায় মায়া একটু ভোলো

প্রতিবাদে দিন গুনেছি আর শুনেছি ওই রাবণবের হুংকার
একটুও বুক কাঁপেনি, ঘাড়ে চাপেনি, তোষামোদের নমস্কার
কুয়োতেই ওরা বড়ো হোক, আর জড়ো হোক, হাতে চাতুর্য সম্ভার
অসীমের পথে চলব, আর বলব এই আমার অহংকার

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

প্রজন্ম ২০১২ – ওয়ারফেজঃ সত্য

শিরোনামঃ প্রজন্ম ২০১২
কথা ও সুরঃ কমল
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য

না শুনি তোমার কানে
না তাকাই তোমার পানে
না দেখি তোমার চোখ
চোখ রাঙ্গিয়ে তাকাও কেন তুমি
হাটিনা আমি তোমার পথে
সখ্যতা নেই তোমার সাথে
না চলি তোমার মত
সমস্যা তোমার আমার তো নয়

গড়বো নতুন সমাজ, নেই ভেদাভেদ যেখানে
পিছে ফেলে সকল অনিয়ম, যে সমাজে সবাই সমান

জানো তোমার দিন হবে শেষ
তবুও তোমার এই বিদ্বেষ
ন পারো দিতে মর্যাদা
নতুন চিন্তা আহবানে
হতে পারে ভিন্ন মোদের ভূষণ চালচলন
হতে পারে ভিন্ন মোদের কথোপকথন
ভিন্ন মোদের চিন্তা-ভাবনা, ভিন্ন মোদের মন
তাই বলে মানবো না তো কটাক্ষ সারাক্ষন
আমরা নতুন প্রজন্ম গড়বো নতুন সমাজ
জেগে উঠো নবীনেরা যুদ্ধ শুরু আজ
আমরা নতুন প্রজন্ম আনবো সংস্কার
আমরা নতুন প্রজন্ম ভাঙ্গবো কুসংস্কার

বাঁকা হাসি তোমার চোখে, শঙ্কিত মোদের দেখে
ছিলে অটল তোমার যুক্তিতে, আজ কেন নড়বড়ে তোমার মন

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

সত্য – ওয়ারফেজ (টাইটেল ট্র্যাক)

শিরোনামঃ সত্য
কথা ও সুরঃ শামস
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য

আগ্রহঃ ওয়ারফেজের গান

যত সাজানো গল্পে, রাঙ্গানো চাকচিক্যের আড়ালে
লুকানো সত্য নীরবে কেঁদেছে, নীরবে কেঁদেছে
লোভনীয় বিকল্পে, ধাঁধানো মিথ্যার মায়াজালে

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপনন জীবন অবলীলায়…

গোপনীয় অবক্ষয়, মানবেতর প্রাণের অনুনয়
বিকারী তথ্য সকল বাঁধ ভেঙ্গেছে
সাধারণের ধিক্কার, সাদা মোড়কে লুন্ঠিত সুবিচার

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপনন জীবন অবলীলায়
অবলীলায়…

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

যেদিন – ওয়ারফেজঃ সত্য

শিরোনামঃ যেদিন
কথা ও সুরঃ শামস
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য

আগ্রহঃ ওয়ারফেজের গান

যেদিন খুশির কান্না ভেজাবে এই চিবুক
তোমায় নিমন্ত্রণ, আমার সাথে কাটিও কিছুক্ষন
যেদিন হাসির ছটায় ভরবে আমার বুক
বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব ভরিয়ে তোমার মন

বাধার অরণ্যে, স্থবিরতায় কতকাল কেটে যায়
তবু যে স্বপ্নে ছবি আঁকা

এখন মনে আমার অনন্ত করুণ সুর, থেকো বহুদূর
দুঃখের অশ্রু করুক আমায় একা
এখন ঝড়ে কাঁপছে, আমার ঘর, আপন কি পর
হাসলে সকাল আবার দেখা হবে
যেদিন স্রোতোস্বীনির অকাল স্বর্গবাস
আর ব-দ্বীপের উপবাস, লজ্জায় আমি রব অন্তঃপুরে
যেদিন বর্ষাগাতে বিলীন পঙ্কিলতার গ্লানি
যদিও মন অভিমানী
ভিজবো তোমার সাথে উদ্দীপনায় পুড়ে

যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ
মাতাল পরিবেশ
প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত
সেদিন জয়ের মিছিল ছুটবে ধেয়ে বেগে
থাকব সবার আগে
রাখবো আমি তোমার হাতে হাত

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

পূর্ণতা – ওয়ারফেজঃ সত্য

শিরোনামঃ পূর্ণতা
কথা ও সুরঃ কমল
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য

আগ্রহঃ ওয়ারফেজের গান

সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে
এই শহরে ইটের পাহাড়, ছিলনা কেউ যে দেওয়ার প্রেরণা
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙ্গিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি,
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়
শূন্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রাণের মোহনা

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

In the distance beyond (Obosheshe)

Title: In the distance beyond
Artist: Rupa Ganguly
Film: Obosheshe

In the distance beyond
where sight is lost
my heart floats adrift
in such vacant spaces

the dirge that the beautiful flute
taught the winds

with that wistful song
the path lose their way
this mandicant spirit wanders
around the same nook
in the surreal worlds of silences

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS