কানাই তুমি খেইড় খেলাও ক্যানে, রঙ্গে রঙ্গিলা কানাই
কানাই তুমি খেইড় খেলাও ক্যানে
এই কথাটা হাসন রাজা
রুধে মনে মনে
স্বর্গপুরী ছাইড়া কানাই আইলাই এই ভুবনে
হাসন রাজায় জিজ্ঞাস করুইন
আইলায় কি কারণে
কানাই যে করুইন রঙ্গ রাধিকা হইল ঢং
উড়িয়া যাইবো কুমড়ার পতঙ্গ
খেলা হইব ভঙ্গ
হাসন রাজা জিজ্ঞাস করুইন কানাই বা কোন জন
ভাবনা চিন্তা কইরা দেখি
কানাই যে হাসন ।
লিঙ্কঃ শিল্পী- সেলিম চৌধুরী
http://doridro.net/download/Folk,Lalon%20and%20BauL%20Songs/Hason%20Raza/Selim%20Chowdhury%20-%20Hason%20Rajar%20Gaan/02.%20-%20Kanai%20Tumi%20Kheir.mp3.html