নির্বাচিতা

গানগুলির কথা দেখতে ক্লিক করুন

কৃতজ্ঞতায় প্রিয় মানুষগুলোর জন্যঃ
বাপ্পা মজুমদার, ইকবাল আসিফ জুয়েল, মানাম ভাই আর মেহেদীকে
-সারাক্ষণ পাশে থাকার জন্য

যারা বাজিয়েছেনঃ
মানাম আহমেদ – কী বোর্ড, রিদম (গান ১,৪)
মেহেদি – রিদম (গান ২,৩,৪,৫,৬,৭), কী-বোর্ড (গান ৬)
সোহেল – গীটার
সেলিম – ভায়োলিন
মুনির – বাঁশী

মিক্সিং ও মাস্টারিং – মেহেদি

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

সবাই জানে

সবাই জানে
কন্ঠঃ মাহাদী/এলিটা

আসমানের তারা জানে
জানে জমিনের ফুল
ভালোবেসে তোমায় করি নাই ভুল।

শালিক জানে, চড়াই জানে
জানে গাঙ্গের ভাঙ্গাকূল,
ভালবেসে তোমায় করি নাই ভুল।

রোদে শুধু পোড়েনা মন
জোৎস্নালোকেও পোড়ে
সেই পোড়াতে মন উচাতন
আছি তোমার ঘোরে।
জলজ বাতাস সেও জানে
চন্দ্ররাতে দু’জনাতে পূবের বাসবাগানে
নিভলো পিদিম তোমার হাতে
উধাও মনের টানে।

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

ভালোবাসেনা

ভালোবাসেনা
রুমি

জোনাকী গায় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিস
তাতে আমার কিছু যায় আসেনা
সে যে আমায় এখন ভালোবাসেনা।
ওঠে আনন্দ চান, গলায় গলায় গান
শুধু আমার গলায় গান আসেনা
সে যে এখন আমায় ভালোবাসেনা।

ও চাঁদ উঠোনা, ফুলগো ফুটোনা
বিরহ আমায় ভালোলাগে
ও জোনাক গেওনা
হাওয়া শিস দিও না
ভালোবাসতে সাধ জাগে।
নিজভুমে পরবাসী
একাকার ভালবাসি
তাতে তার কিছু যায় সেনা।

আয় গুম আয় আয়
চোখের ভেজা পাতায়
লুকায় লুকায় থাকিসনা।
লক্ষীছাড়া ঘুম
দিয়ে যা কপালে চুম
সংবাদ আমায় রাখিসনা।
এ ব্যাথা কীর্তিনাশা
ব্যথার এমন ভাষা
আমি ভাসি মেঘবতী বাসেনা।

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

ছায়ামেঘ

ছায়ামেঘ
কন্ঠঃ বাপ্পা/কণা

তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ হবো আমি
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখডাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যাথা জলটুকু তুমি
আমার দু’চোখ বাটো।

সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।
খোলা হাওয়া যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমার ভেতরে হাসবো
স্বাপ্নিক পৃথিবী থেকে
এনে দেব রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

কতদিনে

পারভেজ ও প্রিয়াংকা গোপ

কতদিনে তোমায় পাবো
কতদিনে তোমায় কাছে পাবো
গোধুলীর রাঙ্গা হ্রদে দু’হ্রদয়
তুমি আর আমি দু’জন ভেজাবো।

হ্রদয়ে কোলাহল, দুঃখের সন্ত্রাস
করে যায়, করে যায় বারো মাস
আশা তবু অতল গভীর অতল
দুজনে মিলবো…

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

কোনো মানে হয় না

কথা, সুর ও সংগীতঃ প্রিন্স মাহমুদ
কন্ঠঃ আরেফিন রুমি

দু’পা তুমি এগিয়েছো
দু’পা আমি পিছিয়েছি
আনি জানি এ ভালোবাসার কোন মানে হয় না
ভাল থাকবে বলে সব ছাড়লাম
ভালো থেকো তুমি।

গোলাপ রাজ্যে থাকো নিজের সাথে
আমি একলা একা থাকবো
স্মৃতিমাখা হাত রাখো আর কারো হাতে
আমি জলরঙ্গে ছবি আঁকবো
নীল আঁধার বুকে নিয়ে তাই পিছিয়েছি।
আকাশের উপারে আছে আকাশ
পৌছে সেখানে তুমিও,
বাতাসের ওপারে আছে বাতাস
বুক ভরে নিঃশ্বাস নিও।
কুয়াশার পাখনাতে ভাগ্য সঁপেছি।

du’pa ami egiyechi
du’pa tumi pichiyecho
ami jani e valobasar kono mane hoy na
valo thakbe bole sob charlam
valo theko tumi

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

একই ব্যাথাতে

একই ব্যাথাতে
মাহাদী/প্রিয়াংকা গোপ

একই ব্যাথাতে দু’জনেই ভাসি
হয়তো ভালোবাসি, ভালোবাসি বলেই
একই স্বপ্নলোকে দু’জনেই ভাসি
হয়তো ভালোবাসি! ভালোবাসি বলেই
থাকি কাছে অথবা দূরে
হৃদয়পুরে বন্ধুরে
তোরই সুর বাজে পাতার বাঁশী।
সারাটিক্ষন তোর বিচরণ হৃদয়ের অলিগলি
তোরই ভাবনাস্নাত আলোড়ন সঙ্গে করে চলি

একি স্বপ্নদিন রোদ রিনরিন একি প্রলয় প্রণয় ঝড়
কি মায়ায় বাঁশী বাজেগো রাতদিন
জানেন শুধু ঈশ্বর
তীরে তোর করি নোঙ্গর অভিলাষী।

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

অবাক তারার ফুল

ফাহমিদা নবী/শফিক তুহিন

খোঁপায় দেব অবাক তারা ফুল
কানে থাকুক জোনাক পোকার দুল
হাতে দেব শিউলি চুড়ি
পায়ে ছড়াবো চন্দন গুঁড়ি।
ভাল্বাসি তোমায় একথা বলার পরে
ক্ষতি নাই যদি যাই
যদি যাই মরে
তোমাকে বুকে ধরে
তোমাকে বুকে ভরে

আবেগ বৃষ্টি টাপুর টুপুর
খেয়ালী রাত খেয়ালী দুপুর
লোকে বলুক পাগলামী
যাচ্ছি হতে তোমার আমি।

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

ঘুম পারিয়ে দিও

আবার আমি উঠে দাঁড়াই
আঁধারের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছাঁয়া
ডাকছ নতুন দিনে আমায়
হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে তুমি আমায় ফেলে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

গানের খাতা ধুলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি-আমি
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে
ঘুম পাড়িয়ে দিও

লিঙ্কঃ http://doridro.net/download/All%20time%20Bangla%20Hits%20[By%20RaNa]/Ghum%20Pariye%20Dao%20-%20Fuad%20Feat.%20Sumon%20nd%20Anila.mp3.html

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS

নীতির পুরোহিত

আজ নিন্দুকের বিম্বতে, আমার জীবন
আজ সময়ের অর্গলে, দিকভ্রান্ত, উদভ্রান্ত
তোমারই গ্লানির পূর্ণতায় আমি
সময় তখন করছে গ্রাস, আমার ভূবন
চারিদিকে ছুটোছুটি, স্বপ্ন হাহাকার
শূন্যচোখে খোঁজে, দাঁড়কাক কোথাকার
তবুও যে, কিসের খোঁজে, আমি ছুটে যাই
শূণ্য চোখেই, স্বপ্ন সাজাই, সভ্যতা ছাড়াই
অবমূল্যায়ন অসঙ্গত, নিঃসন্দেহে নিরুত্তাপ
বৃথা প্রয়াস অসংযমী, আকষ্মিক নিষ্পাাপ
নীতির অভিধান অনাবৃত,
আজ নীতির পুরোহিত বিবর্ণ
ঈর্ষার খামে ঘৃণার প্রলাপ,
নীতির সত্য বিলুপ্ত
আত্মমগ্ন অনুশীলন সূত্রবদ্ধ স্বপ্ন
দুঃসাহস অদম্য ইচ্ছাশক্তি তুচ্ছ
অবধারনের পান্ডলিপির সূক্ষ্মতার হুংকার
অনাবশ্যক প্রত্যতার দম্ভ বারবার
গদ্যময় প্রতিধ্বনির স্থল তিরষ্কার
শৃঙ্খলের ছাড়া প্রতিচ্ছায়া পেরিয়ে

link: http://www.music.com.bd/download/Music/M/Mixed%20Albums/Rock%20707/14.%20Defy%20-%20Nitir%20Purohit%20%28music.com.bd%29.mp3.html

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS