আজ রাতে কোন রূপকথা নেই

চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়াও হামি

রোজ রাতে আর চাঁদের বুড়ি
কাঁটেনা চরকা রোজ
ও বুড়ি
তুই আছিস কেমন হয়না নেয়া খোজ

কোথায় গেল সে রূপকথার রাত
হাজার গল্প শোনা
রাজা কুমার, কোটাল কুমার
পঙ্খিরাজ, সে ঘোড়া

কেড়ে নিল কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্য দানো? সব যে কেড়ে নিলি

কেরে তুই কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জে
তুই কেরে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোত

আলাদীন আর যাদুর জ্বিনি
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময়তো নেই কোনো

আলীবাবা, দরজা খোলা। চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে

সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি

কেড়ে নিল কে সে…..

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS