ভাঙ্গা গড়ার আলাপনে
যায় কেটে বেলা
শহর জুড়ে বিষন্ন রোদ;
ভাঙ্গা গড়ার খেলা
শেষ কবে কার মনে গড়েছে
মনে নেই কারো;
জানি তুমি ভেঙ্গে সুখি
এবার একটু গড়ো ….
পাথর ভেঙ্গে বালু গড়ি
পাহাড় ভেঙ্গে চল;
স্বপ্ন ভাঙ্গা নদীর পাড়ে
ভাঙ্গে মনোবল
শেষ কবে কার মনে গড়েছে
মনে নেই কারো;
জানি তুমি ভেঙ্গে সুখি
এবার একটু গড়ো ….
গড়বো বলে নিজেকে রোজ
ভাঙ্গি শতবার;
ভাঙ্গা মনের সঙ্গী হবে,
দায় পড়েছে কার
শেষ কবে কার মনে গড়েছে
মনে নেই কারো;
জানি তুমি ভেঙ্গে সুখি
এবার একটু গড়ো ….
লিঙ্কঃ http://www.mediafire.com/?jzmmztndked