যে কটা দিন

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে
তুমি লেগে আছো

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালোবাসা
আমার আঙুল হাতে কাঁধে
তুমি লেগে আছো

তোমার নখের ডগায়
তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই
তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার
পর্দা ওড়া বিকেল
শহর দুমড়ে মুচড়ে
থাকুক অন্য দিকে
ট্রাফিকের এই ক্যাক ফোনই
আমাদের স্বপ্ন চুষে খায়

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
আমার দেয়াল ঘড়ি কাঁটায়
তুমি লেগে আছো

যেমন জড়িয়ে ছিলে
ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায়
আমার আশে পাশে
আবার সন্ধে বেলা
ফিরে যাওয়া জাহাজ বাস
বুকে পাথর রাখা
মুখে রাখা হাসি
যে যার নিজের দেশে
আমরা স্রোত কুড়োতে যাই

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
আমার দেয়াল ঘড়ি কাঁটায়
তুমি লেগে আছো

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে
তুমি লেগে আছো
আমার আঙুল হাতে কাঁধে
তুমি লেগে আছো
তোমার চোখে ঠোঁটে গালে
আমি লেগে আছি
তোমার আঙুল হাতে কাঁধে
আমি লেগে আছি

Download link: http://www.mediafire.com/?4eyge341ozsbgd5

Share and Enjoy

  • Facebook
  • Twitter
  • Delicious
  • LinkedIn
  • StumbleUpon
  • Add to favorites
  • Email
  • RSS